প্রকাশিত: Wed, Dec 13, 2023 6:52 AM
আপডেট: Thu, Jun 4, 2026 3:22 PM

[১]আমরা আওয়ামী লীগের সাথে কোনো জোট বা মহাজোট করিনি: মুজিবুল হক চুন্নু

মনিরুল ইসলাম: [২]  জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা আওয়ামী লীগের সাথে কোন জোট বা মহাজোট করিনি। আমরা একক ভাবে নির্বাচন করব কে কি বললো তা নিয়ে কোন মন্তব্য করব না। 

[৩] মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটে মুঠোফোনে আলাপকালে এ কথা বলেন।

[৪] জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে অনুরোধ করেছেন জাতীয় পার্টির সঙ্গে কোন জোট বা মহাজোট না করার জন্য এ বিষয়ে জানাতে চাইলে মুজিবুল হক চুন্নু বলেন, এ নিয়ে কোন কথা বা মন্তব্য করব না। উনি কি বলেছেন এটা তার বিষয়। আর যার সাথে বলেছেন তার বিষয়। যাই বলে থাকুক এ নিয়ে কিছু বলতে চাই না। 

[৫] তিনি বলেন, আমরা তো কারও সঙ্গে জোট বা মহাজোট করিনি। প্রথমে নির্বাচনে যার ব্যাপারে আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম। নির্বাচনের পরিবেশ নিয়ে সিইসি ও সরকারের আশ্বাসে নির্বাচন যাবার ঘোষণা দেয় জাতীয় পার্টি। আমরা এখন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছি। 

[৬] জাপা মহাসচিব বলেন, আমরা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছি কোন জোট বা মহাজোট করার জন্য নয়। নির্বাচন যাতে অর্থবহ হয়। নির্বাচনের পরিবেশ যেনো ভালো থাকে। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সম্পাদনা: ইকবাল খান